Header Ads

Study abroad in Spain

যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

 

যশোরে ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবে এ ঘটনা ঘটে। 

নিহত ইয়াসিন আরাফাত যশোর শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে। 

 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ইয়াসিন বেজপাড়া ব্রাদার্স ক্লাবে বসে ছিলেন। এ সময় একদল লোক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানাতে পারবো।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.