নারায়ণগঞ্জ সিটির বর্তমান পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
নারায়ণগঞ্জ সিটির বর্তমান পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
বিশ্ব জাহানের প্রতিপালক দয়াময় আল্লাহ মানুষ এবং জীন জাতিকে পথপ্রদর্শক আলো/জ্ঞান) দান করেছেন। মানুষের মস্তিষ্কের ওয়ার্কিং ট্রাকচার, বা কর্ম কাঠামো বদলে গিয়েছে ফলে আজ সত্য মিথ্যা অনুধাবনে অসচেতন শ্রেষ্ঠ সম্প্রদায়।
পবিত্র কোরআনে দয়াময় আল্লাহ! সুস্পষ্ট ভাবে বলেছেন কি করনীয় কি বর্জনীয় কি অকল্যাণ কিসে সম্প্রদায়ের কল্যাণ দয়াময় আল্লাহ মানব জাতির কল্যাণে কোরআনে বলেছেন, সমগ্র মানবজাতির কল্যাণের জন্যে এই কোরআনে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে প্রয়োজনীয় সকল বিষয়ে আমার বাণীসমূহ বিশদভাবে বয়ান করেছি। কিন্তু মানব জাতি সাধারণভাবে বিতর্কপ্রিয়।
যখন ওদের কাছে পথনির্দেশ আসে, মানুষ ভাবে, দেখি না কখন পূর্ববর্তীদের মতো অবস্থা হয় বা কখন আজাব আপতিত হয়! এ প্রতীক্ষাই ওদেরকে বিশ্বাস করতে এবং প্রতিপালকের কাছে ক্ষমাপ্রার্থনা করতে বাধা দেয়। সূরা কাহাফ আয়াত ৫৪-৫৫ হে মানুষ! তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্যের উজ্জ্বল প্রমাণ এসেছে। আমি নাজিল করেছি সুস্পষ্ট পথপ্রদর্শক আলো।
এখন যারা আল্লাহর ওপর বিশ্বাস করবে এবং তাঁর আশ্রয় কামনা করবে, তিনি তাদেরকে তাঁর রহমত ও অনুগ্রহের ছায়ায় আশ্রয় দেবেন এবং তাদের হেদায়েতের, সাফল্যের সরলপথে পরিচালিত করবেন। সূরা নিসা আয়াত ১৭৪-১৭৫ তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, আল্লাহ তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ববান করবেন, যেমন তিনি কর্তৃত্ববান করেছিলেন পূর্বসূরিদের।
আল্লাহ তাঁর মনোনীত ধর্মকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেবেন। তাদের বর্তমান অনিশ্চয়তা দূর করে নিরাপত্তা ও শান্তি-সমৃদ্ধি প্রদান করবেন। বিশ্বাসীরা শুধু আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যদি কেউ বিশ্বাস থেকে বিচ্যুত হয় তবে সে নিঃসন্দেহে সত্যত্যাগী। সূরা নুর আয়াত ৫৫ কোরআনের বাণী শোনার পর যারা এর সত্যতা অস্বীকার করে, তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে।
মনে রেখো, এ এক মহিমাময় কিতাব। সামনে বা পেছন থেকে কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারবে না। প্রজ্ঞাময় সদাপ্রশংসিত আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এই কিতাব। সূরা হা - মিম সেজদাহ আয়াত ৪১-৪২ (হে বিশ্বাসীগণ!) তোমাদের এমন একটি সঙ্ঘ থাকা উচিত, যা সঙ্ঘবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে। তাহলেই তোমরা সফলকাম হবে।
আর যারা আল্লাহর সুস্পষ্ট বিধানসমূহ পাওয়ার পরও অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে, তোমরা তাদের মতো হয়ো না। কারণ ওদের জন্যে রয়েছে কঠিন আজাব। আলে ইমরান আয়াত ১০৪-১০৫ তোমাদের কী হয়েছে ? তোমরা আল্লাহর পথে সে-সব নিপীড়িত নারী পুরুষ ও শিশুদের মুক্তির জন্যে কেন সংগ্রাম করবে না, যারা ফরিয়াদ করছে, ‘হে আমাদের প্রতিপালক! এই জালেমদের অত্যাচার থেকে তুমি আমাদের মুক্তি দাও।
তোমার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্যে একজন সাহায্যকারী ও উদ্ধারকারী পাঠাও।’ সূরা নিসা আয়াত ৭৫. মহান আল্লাহ! সূরা হাদিদে জাতির কল্যাণে সুস্পষ্ট বলেছেন মহাবিশ্বের সবকিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। মহাকাশ ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাঁরই। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান।
তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। শুরুতেও তিনি ছিলেন, শেষেও তিনিই থাকবেন। প্রকাশ্য যা-কিছু সবই তাঁর, যা-কিছু অপ্রকাশ্য তা-ও তাঁর। তিনি সব বিষয়ে সম্যক-অবহিত। তিনি সময়ের ছয় স্তরে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন।
তিনি জানেন, যা-কিছু মাটিতে প্রবেশ করে আর যা-কিছু মাটি থেকে বেরিয়ে আসে। জানেন, যা-কিছু ঊর্ধ্বলোক থেকে নামে ও ঊর্ধ্বলোকে যা-কিছু ওঠে।
তুমি যেখানেই থাকো না কেন, তিনি তোমার সাথে আছেন এবং যা-কিছুই করো না কেন, আল্লাহ তা দেখেন। মহাকাশ ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাঁরই।
আর সবকিছু ফিরে যায় তাঁরই কাছে। তিনি দিনকে ছোট করে রাতকে বড় করেন। আবার রাতকে ছোট করে দিনকে বড় করেন। তিনিই অন্তর্যামী।
আল্লাহ ও তাঁর রসুলের ওপর বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাদেরকে যে অর্থবিত্তের অধিকারী করেছেন, তা থেকে অন্যের জন্যে ব্যয় করো।
তোমাদের মধ্যে যারা বিশ্বাস করবে ও অন্যের জন্যে ব্যয় করবে, তাদের জন্যে রয়েছে মহাপুরস্কার। (হে মানুষ!) তোমরা কেন আল্লাহতে বিশ্বাস করবে না, যেখানে রসুল তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপনের ডাক দিয়েছে? তাছাড়া আল্লাহ তোমাদের (রুহের) কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। (তারপরও কেন পুরোপুরি বিশ্বাস করবে না) যদি তোমরা বিশ্বাসী হও? তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্যে তাঁর বান্দার ওপর সুস্পষ্ট সত্যবাণী নাজিল করেছেন। আল্লাহ
তো তোমাদের প্রতি অতিস্নেহপরায়ণ, পরমদয়ালু।মহাবিশ্বের সবকিছুর একক মালিক আল্লাহ। তা জানার পরও (হে বিশ্বাসীগণ!) তোমরা আল্লাহর পথে মুক্তহস্তে ব্যয় করো না কেন? তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে ব্যয় করেছ ও সংগ্রাম করেছ, তারা এবং পরবর্তীরা সমান নয়।
যারা বিজয়ের পরে আল্লাহর পথে ব্যয় ও সংগ্রামে অংশ নিয়েছ, তাদের চেয়ে পূর্ববর্তীরা মর্যাদায় শ্রেষ্ঠ। তবে আল্লাহর পথে যারা ব্যয় ও সংগ্রাম করে, তাদের সবার জন্যেই আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি
দিয়েছেন। তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন।
তোমরা কে আছ, যে আল্লাহকে কর্জে
হাসানা বা উত্তম ঋণ দেবে? [আল্লাহর সন্তুষ্টির জন্যে মানবকল্যাণে করা প্রতিটি কাজকেই আল্লাহ উত্তম ঋণের মর্যাদা দিয়েছেন।]
তিনি এ ঋণ তাকে বহুগুণে ফিরিয়ে দেবেন। আর তাছাড়া তারা মহাপুরস্কারে ভূষিত হবে সেদিন, যেদিন তুমি দেখবে বিশ্বাসী নরনারীদের সামনে ও ডানে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তাদের বলা হবে, ‘আজ তোমাদের জন্যে সুসংবাদ জান্নাতের, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্নাধারা—তোমাদের স্থায়ী
আবাস। এটাই মহাসাফল্য।’ সেদিন মুনাফেক নরনারীরা বিশ্বাসীদের বলবে, ‘তোমরা আমাদের জন্যে একটু অপেক্ষা করো, আমরা তোমাদের জ্যোতি থেকে উপকৃত হই।’ ওদের বলা হবে, ‘তোমরা পেছনে ফিরে যাও আর আলোর সন্ধান করো।’ তারপর একটা দেয়াল দুপক্ষকে আলাদা করে দেবে।

No comments