যশোরে র্যাবের অভিযানে ইয়াছিন হত্যা মামলার আসামী গ্রেফতার
যশোরে র্যাবের অভিযানে ইয়াছিন হত্যা মামলার আসামী গ্রেফতার
যশোরের সদর উপজেলার শংকরপুর কবরখানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর অভিযানে চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী জীবন সিকদার(৩০) কে আটক করা হয়েছে।
১৮ফেব্রুয়ারী (শুক্রবার) রাত ৩.০৫ ঘটিকায় দিকে সদর উপজেলার শংকরপুর কবরখানা অভিযান চালিয়ে যশোর র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করেন।
আটক জীবন সিকদার সদর উপজেলার শংকরপুর কবরখানা এলাকার খবির সিকদারের ছেলে। উল্লেখ গত ১৬ফেব্রুয়ারী যশোর সহরের বেজপাড়া আকবরের মোড় এলাকায় ফ্রেন্ডস ক্লাবের মধ্যে ইয়াছিন আরাফাত(৩০) কে কয়েকজন দূর্বৃক্ত হটাৎ আক্রমণ করে ছুরি দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
উক্ত ঘটনার পরপরই র্যাব-৬ সিপিসি-৩, যশোর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ১জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে। যশোর র্যাব-৬ এর কোম্পানি লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন,
আটক জীবন সিকদারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা নং-৯৭, ধারা ৩০২/৩৪ তাং ১৭/০২/২০২২ইং রুজু হয়েছে।
শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জীবন শংকরপুর কবরখানায় নিজ বাড়িতে অবস্থান করছে।
রাত ৩.০৫টার দিকে সেখানে
অভিযান চালিয়ে তাকে আটক করা হয। পরে তাকে যশোর ডিবি পুলিশের কাছে
হস্তান্তর করা হয়েছে

No comments