Header Ads

Study abroad in Spain

কোনো রকমে ড্র করে বাঁচল আবাহনী

কোনো রকমে ড্র করে বাঁচল আবাহনী


 আবাহনীকে চমকে দিয়ে ৭৬ মিনিটে ম্যাচে লিড নেয় পুলিশ। গোল করেন ড্যানিয়েলসেন। ম্যাচের বাকি সময় হয়েছে নাটকীয়তা।  নির্ধারিত ৯০ মিনিট শেষে ৮ মিনিটে ইনজুরি সময় দেয়। এত লম্বা ইনজুরি সময়ের মধ্যে ৯৩ মিনিটে ম্যাচে ফিরে আবাহনী।  যে ডরিয়েলটন পেনাল্টি মিস করেছেন সেই ডরিয়েলটনের গোলে পরাজয় এড়ায় আবাহনী। ড্যানিয়েল কলিন্ড্রেসের  ক্রস থেকে হেডে গোল করেন ডরিয়েলটন। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। পুলিশ ইনজুরি সময়ে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে বিপদ ডেকে এনেছিলেন আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল। পাস দিতে গিয়ে বল চলে গিয়েছিল প্রতিপক্ষের ফুটবলারের কাছে। তবে শেষ পর্যন্ত আর বিপদ হয়নি।২৪ মিনিটে ফ্রি কিক থেকে একটা সুযোগ তৈরি করেছিল আবাহনী। ড্যানিয়েলের ক্রস থেকে হেড নিয়েছিলেন মিলাদ শেখ। কিন্তু বল সরাসরি পুলিশের গোলকিপার নেহালের কাছে।

৪৩ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। জুয়েল রানা পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি ডরিয়েলটন। বল পাঠিয়ে দেন ক্রস বারের উপর দিয়ে। এর ফলে গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

বিরতি থেকে ফেরার পর ৪৯ মিনিটে পুলিশের চেষ্টা রুখে দেন আবাহনীর গোল কিপার শহিদুল আলম সোহেল। ৫১ মিনিটে একদম ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেন নি ডরিয়েলটন। ৬০ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন পুলিশের ইসা নূর।  ৬৩ মিনিটে গোল করেছিলেন আবাহনীর জুয়েল রানা। কিন্তু অফ সাইড এর কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি। ৭২ মিনিটে গোল পেয়েও পায়নি আবাহনী। সোহেল রানার ক্রস থেকে দুর্দান্ত হেড নিয়েছিলেন ড্যানিয়েল। নেহাল কর্নারে দলকে বাঁচিয়েছেন।

এজেড/এটি

।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.