Header Ads

Study abroad in Spain

যশোরে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোড়া কামরুল গ্রেফতার

যশোরে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী খোড়া কামরুল গ্রেফতার



যশোর জেলাকে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশের বিশেষ টীম এবং পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান।
তারই ধারাবাহিকতায় রবিবার (৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে বারটায় যশোর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গঠিত।
চৌকস টীম কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে চাচঁড়া টু সাড়াপোলগামী রোডস্থ জনৈক মফিজের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে

কোতোয়ালি থানাধীন ভাতুড়িয়া( উত্তর) গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে চিহ্নিত সন্ত্রাসী কামরুল ইসলাম খোড়া কামরুল (৫৬) কে ২ টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন যাবত অস্ত্র-গুলি তৈরী করে আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে বলে জানায়।উল্লেখ্য তার বিরুদ্ধে ইতিপূর্বে কোতোয়ালি মডেল থানায় দি আর্মস এ্যাক্টস্ ১৮৭৮ এর ১৯- এ ধারায় মামলা রয়েছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.