কর্মক্ষেত্রে যৌন হয়রানি-নির্যাতন বন্ধে ডিএমপির নীতিমালা
কর্মক্ষেত্রে যৌন হয়রানি-নির্যাতন বন্ধে ডিএমপির নীতিমালা
নারী সদস্যদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রণয়ন করেছে ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে পুলিশ সদর দফতরের গাইডলাইনস অনুসরণ করে ডিএমপির সব বিভাগে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এই নীতিমালা ও কর্মপন্থা প্রণীত হয়।
ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধান ও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীনের পরিকল্পনায় ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’ প্রণয়ন করা হয়েছে। এর প্রকাশনায় কাজ করেছে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।
এ সম্পর্কে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগর এলাকার সহিংসতার শিকার নারী ও শিশুদের প্রতি সংবেদনশীলতা ও তাদের অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নারী ও শিশুর প্রতি সব প্রকার সহিংসতা প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে ডিএমপি। পুলিশের সর্ববৃহৎ এই ইউনিটে বর্তমানে দুই হাজারের অধিক নারী সদস্য কর্মরত। জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নিরাপদ ও অধিকতর সহনশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।’
‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ৫৯১৬/২০০৮-এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে পুলিশ সদর দফতরের গাইডলাইনস অনুসরণ করে এ নীতিমালা ও কর্মপন্থা প্রণয়ন করা হয়েছে। ডিএমপিতে কর্মরত সকল নারী সদস্যের হয়রানিমুক্ত নিরাপদ কর্মপরিবেশে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস’, যোগ করেন ডিএমপি কমিশনার।
হাইকোর্টের নির্দেশনায় নীতিমালা ও কর্মপন্থা প্রণয়ন

No comments