Header Ads

Study abroad in Spain

স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরির রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরির রেসিপি

 


শিশুর বায়না মেটাতে, ঝটপট অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া যেকোনো আড্ডায় স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরি করতে পারেন। রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার বদলে ঘরে তৈরি করে খাওয়াই বেশি স্বাস্থ্যকর। কিন্তু সঠিক রেসিপি জানা না থাকলে খেতে সুস্বাদু হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

 

মুরগির মাংস- ৮ টুকরা

আদা ও রসুন বাটা- ১ চা চামচ

সয়াসস- হাফ চা চামচ

টমেটো কেচাপ- ১ চামচ

 

মরিচের গুঁড়া- ২ চা চামচ

গোল মরিচের গুঁড়া- হাফ চা চামচ

লবণ- সামান্য

ময়দা- ৩ টেবিল চামচ

কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ

সয়াবিন তেল- ভাজার জন্য।

 

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংসের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব উপকরণ একসাথে মাখিয়ে মাংস ম্যারিনেট করুন। একটি বড় প্যানে তেল গরম করে নিন। ডুবো তেলে এক এক করে মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে। এরপর মাঝারি আঁচে চিকেন ফ্রাইগুলো সোনালি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভাজা হয়ে গেলে তুলে কিচেন টিস্যুর উপরে রেখে তেল ঝরিয়ে নিন। এরপর পছন্দের যেকোনো সসের সঙ্গে পরিবশেন করুন। এটি ফ্রায়েড রাইসের সঙ্গেও খাওয়া যায়।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.