Header Ads

Study abroad in Spain

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছে না বিদেশি আম্পায়ার

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছে না বিদেশি আম্পায়ার

 

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। চট্টগ্রামে আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচেই আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশিরা। থাকছে না কোনো বিদেশি আম্পায়ার।

আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এই ম্যাচে টিভি আম্পারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার মোর্শেদ আলি খান। 

২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে মাঠের দায়িত্ব পড়েছে তানভীর আহমেদ ও মাসুদুর রহমান মুকুলের। এ ম্যাচের টিভি আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলি খান।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ২৮ ফেব্রুয়ারি। মাঠের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও গাজী সোহেল। টেলিভিশন রিপ্লে দেখবেন মাসুদুর রহমান মুকুল। আগের দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলি খান। তিন ম্যাচেই ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। আগামী ২৩ ফেব্রুয়ারি বুধবার সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে। এরপর আগামী ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সিরিজের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে দলটি।

 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.