নওগাঁর ধামইরহাটে প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ধামইরহাট ফুটবল মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন
শেষে ৩৫টি স্টল পরিদর্শন করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ ছিব্বির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মহির উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল,
উপজেলা আ.লীগের
সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভেটেরিনারী
সার্জন ডা. রিপা রানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, কাউন্সিলর
মুক্তাদিরুল হক মুক্তা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আবু সুফিয়ান প্রমুখ।
সন্তোষ কুমার সাহা
ধামইরহাট, নওগাঁ।

No comments