Header Ads

Study abroad in Spain

টঙ্গীতে ফটো সাংবাদিক পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ

টঙ্গীতে ফটো সাংবাদিক পরিবারের কাছে  চাঁদা দাবির অভিযোগ 

 


  গাজীপুর টঙ্গী বিসিক লিলি ফোড এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা গত ১০/ ০২/২০২২ ইং রোজ বৃহস্পতিবার সন্ত্রাসীরা বেলা ১১ ঘটিকায় বাড়িতে ও চা দোকানে ভাঙচুর ইট পাটকেল মারে সন্ত্রাসীরা যাওয়ার সময় বলে যায় পুলিশ তগো কতক্ষণ বাঁচাবে টঙ্গী পূর্ব থানা আমাদের কথায় চলে আমরা যেভাবে বলব সেভাবেই চলবে থানা 

 এরপর ভুক্তভোগী ৯৯৯ কল দিলে পুলিশ আসে। পুলিশ যাওয়ার পর সন্ত্রাসী বাহিনীরা এখনো হুমকি-ধামকি দিয়ে টাকা চাঁদা দাবি করছে দোকানদারকে দোকান ছেড়ে চলে যেতে বলছে। সন্ত্রাসীরা দোকানদারকে বলে তুই যতদিন এই দোকান না ছাড়লে আমরা এই বাড়ি দখল করতে পারছিনা।

 তুই দোকান ছাড়লে আমরা বাড়ি দখল করব ভাড়াটিয়াদের আগেইতো বের করছি এখন তোর জন্য পারতেছিনা। আমরা ভুক্তভোগীরা ৯৯৯ কল করে কোন রকম সুবিধা পাচ্ছিনা। বাংলাদেশ পুলিশ হামলাকারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না।

 চাঁদাবাজ ও সন্ত্রাসীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাদের যদি কোন সহযোগিতা না করে কার কাছে বিচার চাইব।এমতাবস্থায় আমরা ভুক্তভোগীরা কোথায় যাব টঙ্গী পূর্ব থানায় আমাদের অভিযোগ ও জিডি নেয় না পুলিশ যদি আমাদের সহযোগিতা না করে তাহলে কি আমরা পরিবারের সবাই বিষ খেয়ে মারা যাবো ।

 মারা যাওয়ার পর পরে কি পুলিশ এসে তদন্ত করবে।এই অবস্থায় আমরা কি করতে পারি। বিনীত নিবেদন এই যে আমি হালিমা বেগম (৫০), স্বামী- মৃত আফছার উদ্দিন পাঠান, সাং- বিসিক লিলি ফুডের মোড়, থানা- টঙ্গীপূর্ব, জিএমপি, গাজীপুর। আমার পরিবারের নিকট একটি কুচক্র মহল ও চিহ্নিত সন্ত্রাসীরা একাধিক ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন ও আমার পরিবারকে ১৫ লক্ষ ঢাকা চাঁদা না দিলে বাড়ি দখল করবে বলে হুমকি দিয়ে আসছে।

এই মর্মে আমি জানাচ্ছি যে, বিবাদী (১) মোঃ রাজিব (৩৫) পিতা- মোঃ তমিজ উদ্দিন, (২) শামীম খান (৪৫) পিতা - মোঃ হায়দারুল ইসলাম, (৩) রাশিদা (২৮) স্বামী - মোঃ রাজিব, (৪) কাজল আক্তার (২৫) পিতা- মালেক হাওলাদার, (৫) নাজমা (২৫) পিতা- মৃত সিরাজ সিকদার। তিন বছর পূর্বে আমার স্বামী মারা যাওয়ার পর হইতে বিবাদীরা আমার সহিত অশান্তি করিয়া আসছে ও বাড়ি দখলের পায়তারা করিতেছে। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বিবাদীদের কিছু বলতে গেলে বিবাদীরা আমাকে আমার সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

 বিবাদীরা আমার বাড়ির প্রতিটা রুমে তালা মেরে দেয়। আমি যাতে বাসা ভাড়া দিতে না পারি সেজন্যে বিবাদীরা ভাড়াটিয়াদের বিগত ০২/০১/২০২২ ইং রোজঃ রবিবার তাড়িয়ে দিয়েছে। বর্তমানে একজন ভাড়াটিয়া থাকলে বিবাদীদের অব্যাহত হুমকিতে সেও চলে যাচ্ছে। গত ০৭/০২/২০২২ ইং সন্ধা ০৬.০০ ঘটিকায় বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে ও আমার পরিবারকে যে কোন সময় মেরে ফেলবে অথবা আমাকে যে কোন দিন বাড়ি হয়তে বের করে দিয়ে আমার বাড়ি দখলের হুমকি দেয়। এদের বিষয় নিয়ে টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর। 

থানায় জি,ডি ও মামলা করতে গেলে থানা- কর্তৃপক্ষ অপরাগতা শিকার করে , বিদায় আমি ভুক্তভোগী হয়ে কোর্টে মামলা করি যাহা সি আর মামলা নং-১১/২২ এবং পিটিশন মোকাদ্দমা মামলা নং ১৭৪/২২ উক্ত মামলার বিষয়ে আসামিরা জানিতে পারিয়া আমার বাড়িতে সবশেষ গত ১০/০২/২০২২ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় আমার মার্কেটের চা দোকানে ভাঙচুর করে বাড়িতে ইট পাটকেল মারে 

আর যাওয়ার সময় বলে যায় তোকে আর তোর পরিবারের সবাইকে মেরে ফেলে এই বাড়ি দখল করব। সন্ত্রাসীরা আরো হিংস্র হয়ে উঠে এবং প্রতিনিয়তই আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি সহ বাড়ি দখলের হুমকি দিয়ে আসিতেছে যাহার কারণে আমি আমার জীবন ও বাড়ির সম্পত্তি নিয়ে আশঙ্কায় আছি।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.