Header Ads

Study abroad in Spain

দুই মাস পেছাল সাফের নির্বাচন

দুই মাস পেছাল সাফের নির্বাচন

 

২৩ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফের কংগ্রেস ও নির্বাচন। আজকে সাফের ভার্চুয়াল জরুরি নির্বাহী সভায় সেই নির্বাচন দুই মাস পেছানো হয়েছে। 

জরুরী সভা হওয়ায় একটি বিষয়ের উপরেই আলোচনা হয়েছে। ঘণ্টাখানেক আলোচনার পর সর্বসম্মতিক্রমে সাফের কংগ্রেস ও নির্বাচন মাস দুই পিছিয়েছে। সময় পেছালেও কংগ্রেস ও নির্বাচনের ভেন্যু ঢাকাতেই রয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নির্বাচন পেছানোর অনুরোধ করেছিল। এই ব্যাপারে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতে জরুরি সভায় আলোচনা করে নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ হয়েছে।’

২৩ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে নতুন তারিখ জানানো হবে, ‘এএফসি গাইডলাইন মেনে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। আজকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করব।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনে তৃতীয় মেয়াদে সভাপতিত্ব করছেন। বাফুফের মতো চতুর্থ মেয়াদে তিনি সাফে সভাপতিত্ব করবেন কিনা ঘোষণা দেননি। অন্য দিকে অন্য কোনো প্রার্থীর নামও শোনা যায়নি। 


No comments

Theme images by konradlew. Powered by Blogger.