Header Ads

Study abroad in Spain

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাতেই বৈঠক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাতেই বৈঠক

 

করোনায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (বুধবার) রাত ১০টার দিকে ভার্চুয়ালি এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 

সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন এ ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাত ১০টায় ভার্চুয়ালি  বৈঠক হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈ

এর আগে আজ সকালে চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। 

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের মাত্রা এ মাসের শেষের দিকে কমে আসবে। তখন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেওয়া হতে পারে। 

করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপিরষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

ঠক করবেন। পরে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সিদ্ধান্ত জানাবেন তিনি।

 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.