নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক।
নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক।
অদ্য ১৯ ফেব্রুয়ারি শনিবার অপরাহ্ণে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ
নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয়ের সময় মাদক (ইয়াবা) ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৩০)
পিতা- মোঃ মফিজুল ইসলাম গ্রাম- পঙ্কবিলা
থানা ও জেলা- নড়াইলকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) এর নির্দেশনায় ওসি ডিবি জনাব শিমুল কুমার দাস এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস
সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই আশিক, এএসআই নাজিম, কনস্টেবল রাজু ঢালী, দীপঙ্কর, রাকিবুল, কাব্য ও ইনজামাম সহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশি
করে প্যান্টের পকেট হতে পলিথিনের ভিতরে লাল রঙের টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন
নড়াইল ডিবি পুলিশ ও
জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

No comments