শার্শায় চেয়ারম্যানের ঘরে পাওয়া গেলো ৩টি বোমা ২ জন আটক।
শার্শায় চেয়ারম্যানের ঘরে পাওয়া গেলো ৩টি বোমা ২ জন আটক।
যশোরের শার্শা উপজেলায় ৩টি বোমাসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কন্যাদাহ আয়নাল চেয়ারম্যানের মাছের ঘেরের পূর্ব-দক্ষিণের বিল্ডিং এর দ্বিতীয় তলার রুমের মধ্য থেকে এসব বোমাসহ তাদেরকে আটক করেন র্যাব-৬ এর সদস্যরা।
আটককৃতরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মােল্লার ছেলে ওমেদ আলী মােল্লা (৪০),ও মহেশখোড়া গ্রামের আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মােড়ল (৩৮)।
র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, মধ্য রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শার্শা এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের আয়নাল চেয়ারম্যানের বিল্ডিংয়ে বোমা রাখা রয়েছে।
এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালালে তিনটি তাজা ককটেল বোমা ও নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে শাশা থানায় হস্তান্তর করা হয়েছে।


No comments