Header Ads

Study abroad in Spain

সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব ইমরান খানের

 সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব ইমরান খানের


পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই প্রস্তাবটি লিখিত আকারে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভীকেও জানিয়েছেন তিনি।

রোববার (৩ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান একথা জানান বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি উদ্বিগ্ন অনেক লোকের কাছ থেকে বার্তা পেয়েছেন। জাতির সামনে ‘বিশ্বাসঘাতকতা’ করা হচ্ছে। তার ভাষায়, ‘আমি বলতে চাই, চিন্তা করবেন না, পাকিস্তানে যা হচ্ছে তা আল্লাহ দেখছেন।’

ইমরান বলেন, অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে তিনি প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন। তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসীদের জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচন হওয়া উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.