Header Ads

Study abroad in Spain

ওসি প্রদীপ-চুমকির দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য ৭ এপ্রিল

 ওসি প্রদীপ-চুমকির দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য ৭ এপ্রিল


সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এছাড়া ৭ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। 

বিষয়টি  নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক। তিনি বলেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল আজ। সে অনুযায়ী তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ৭ এপ্রিল।  

তিনি বলেন, আসামিপক্ষ থেকে প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছেন। এরপরই আজ আবার তিনজন সাক্ষীর রিকল সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ইনকাম ট্যাক্সের তিনজন কর্মকর্তা আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। এরআগে কড়া নিরাপত্তায়  প্রদীপ দাশকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। 

গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত দুর্নীতি মামলার চার্জ গঠনের মাধ্যমে প্রদীপ এবং তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।

গত ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। প্রদীপ গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.