Header Ads

Study abroad in Spain

কার সঙ্গে লং ড্রাইভে গেলেন শ্রীলেখা?

 কার সঙ্গে লং ড্রাইভে গেলেন শ্রীলেখা?


ফুরফুরে মেজাজে চলন্ত গাড়ির মধ্যে বসে রয়েছেন শ্রীলেখা মিত্র। তার পরনে হলুদ-সবুজ স্লিভলেস টপ, চোখে রোদচশমা, মুখে উচ্ছ্বল হাসি। গাড়ি চালাচ্ছেন সুদর্শন এক যুবক। চলন্ত গাড়িতে বাজছে উত্তম-সুচিত্রা জুটির সেই বিখ্যাত গান ‘এই পথ যদি না শেষ হয়…’।

কার সঙ্গে লং ড্রাইভে বের হয়েছেন শ্রীলেখা? প্রশ্ন অনেকের মনে। জল্পনা আরও গাঢ় হয়েছে অভিনেত্রীর ক্যাপশনে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাবো, ভাবতে থাকো… টাটা’।

এ দেখে কমেন্ট বক্সে অনেকেই কৌতুহল প্রকাশ করছেন। জানতে চাইছেন, শ্রীলেখার পাশের যুবকটি কে? তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্কই বা কী? তবে শ্রী মুখে কুলূপ এঁটে আছেন।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেল, শ্রীলেখাকে নিয়ে রোম্যান্টিক লং ড্রাইভে বের হওয়া ওই যুবকের নাম ত্রাম্বক রায় চৌধুরী। তিনি পেশায় একজন মডেল। তারা একসঙ্গে একই জিম সেন্টারে শারীরিক কসরত করেন।

এর আগে ত্রাম্বকের সঙ্গে জিমে তোলা একটি ছবি পোস্ট দিয়েছিলেন শ্রীলেখা। তখন বলেছিলেন, ‘আমার নতুন সঙ্গীর সঙ্গে পরিচিত হও। আরে জিম সঙ্গী, তোমরা যে কী ভাবো!’

শ্রীলেখার এই রিল ভিডিয়ো দেখে, কেউ লিখছেন- ‘উফ দারুণ তো। পাবলিক এই জল্পনা-কল্পনাটা ডিজার্ব করে’। আবার কেউ লিখেছেন, ‘ভাবছি না, ভাবতে চাইছিও না। তুমি ভালো আছো সেটাই আসল’।

তাহলে নতুন করে কারো প্রতি মন মজেছে শ্রীলেখার? এ প্রশ্নের উত্তর অস্পষ্ট। যদি তেমনটা হয়, সেটা সময়ের সঙ্গে ঠিকই জানা যাবে।

উল্লেখ্য, ২০০৩ সালে শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। ১০ বছর সংসার করার পর ২০১৩ সালে আলাদা হয়ে যান তারা। একমাত্র কন্যা ঐশী থাকেন শ্রীলেখার কাছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.