Header Ads

Study abroad in Spain

পোশাক রপ্তানি বেড়েছে ৫৬ শতাংশ

 পোশাক রপ্তানি বেড়েছে ৫৬ শতাংশ


এক বছরে দেশে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫৬ দশমিক ৩১ শতাংশ বা ১৪১ কোটি ৭২ লাখ ডলার। সোমবার (৪ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ১০ মাসে বিশ্ববাজারে মোট ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ৮ হাজার ডলারের দেশি পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের প্রথম ১০ মাসে ২ হাজার ৬০০ কোটি ৪৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর এপ্রিলে ৩৯৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের এপ্রিল মাসে এ খাতে রপ্তানি হয়েছিল ২৫১ কোটি ৬৯ লাখ ৮ হাজার ডলার। অর্থাৎ আগের বছরের চেয়ে ১৪১ কোটি ৭২ লাখ ডলার বেড়েছে।

পোশাক খাতে দু ধরনের রপ্তানি হয়। এর মধ্যে নিটওয়ার খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২১২ কোটি ২৬ লাখ ৯ হাজার ডলার। আর ওভেন খাত থেকে আয় হয়েছে ১৮১ কোটি ১৪ লাখ ৯ হাজার ডলার।

২০২১ সালের নিটওয়ার খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ১৩৪ কোটি ১৭ লাখ ৭ হাজার ডলার। আর ওভেন খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ১১৭ কোটি ৫২ লাখ ১ হাজার ডলার।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.