Header Ads

Study abroad in Spain

কাশিমপুর কারা ফটকে হাজার পিস ইয়াবাসহ নারী আটক

 কাশিমপুর কারা ফটকে হাজার পিস ইয়াবাসহ নারী আটক


গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক থেকে এক হাজার ৭৫ পিস ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। আটক রুমা খাতুন ওরফে সুবর্ণা (৩২) যশোর শহরের চাউলিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে। 

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা পুলিশের এসআই মো. লুৎফুর রহমান সাংবাদিকদের জানান, রোববার দুপুরে সুবর্ণা আক্তার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে মাদক মামলায় বন্দী (নীলা নামের) এক নারী আসামির সঙ্গে দেখা করতে যান। এসময় কারা কমপ্লেক্সের প্রধান ফটকে (আরপি গেইটে) কারারক্ষী আনোয়ারা বেগম ও শিউলি আক্তার তার দেহ তল্লাশি করেন। 

তল্লাশিকালে রুমার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে চারটি নীল রঙ্গের পলিথিনে মোড়ানো এক হাজার ৭৫ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৬০ টাকা পান। পরে কোনাবাড়ী থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবা ও টাকা জব্দ করে।  

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা পুলিশের ওসি মো. আবু সিদ্দিক জানান, রুমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.