Header Ads

Study abroad in Spain

জবি ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

 জবি ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও ছাত্রদল সভাপতিকে পুলিশের দ্বারা হয়রানির প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ছাত্রদল।

সোমবার সকাল ৯টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের সমাবেশ থেকে ছাত্রদলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

অন্যদিকে একই দিনে সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বে একটি মিছিল হয়। মিছিলটি ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে শেষ হয়। এছাড়া সকাল সাড়ে ৯টায় শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদল নেতারা, ছাত্রলীগকে রাজপথে মোকাবিলার হুশিয়ারি দেন।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.