গরমে ত্বক ভালো রাখতে চাইলে করতে হবে কিছু কাজ।
গরমে ত্বক ভালো রাখতে চাইলে করতে হবে কিছু কাজ।
হঠাৎ হঠাৎ বৃষ্টি এলেও গরম যেন যাচ্ছেই না। প্রচণ্ড গরমে সবার অবস্থা নাজেহাল। এমন সময়ে আপনার পাশাপাশি ক্লান্ত হয়ে পড়ে আপনার ত্বকও। এসময় ত্বকের প্রতি বিশেষ নজর না দিলে মুশকিল। অনেকেই গরমের সময়ে শীতের সময়ের মতো ত্বকের প্রতি যত্নশীল থাকেন না। আবার এই দুই মৌসুমের যত্নের ধরনও আলাদা। গরমে ত্বক ভালো রাখতে চাইলে করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক-
সানস্ক্রিনের ব্যবহার
গরমে তীব্র রোদের কারণে ত্বকে পোড়াভাব সৃষ্টি হতে পারে। রোদের তীব্রতা থেকে বাঁচতে চাইলে বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। কারণ এটি আপনার ত্বককে রোদের হাত থেকে রক্ষা করবে। বাইরে বের হওয়ার আগে মুখ, হাত-পা ও শরীরের অন্য খোলা অংশে সানস্ক্রিন ব্যবহার করুন।
সাবান পরিবর্তন করুন
অনেকেই আছেন যারা শীতের সময়ে যে সাবান ব্যবহার করেছেন, গরমেও সেটিই ব্যবহার করছেন। কিন্তু শীতের উপযোগী সাবান বা ফেসওয়াশ আর গরমের উপযোগী সাবান বা ফেসওয়াশ এক নয়। তাই গরমের সময়ে এগুলো পরিবর্তন করে গরমের উপযোগীগুলো ব্যবহার করুন। গরমে মুখের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বের হয়। তা দূর করার জন্য প্রয়োজন হয় উপযুক্ত সাবান ও ফেসওয়াশের।



No comments