Header Ads

Study abroad in Spain

কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 


কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার খোঁজ পেতে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। হাসিবুর রহমান রুবেলের সন্ধান না পেলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা, সাবেক সহ-সভাপতি ও জেলা এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক বাচ্চু প্রমুখ। 

বক্তারা বলেন, রুবেলকে যত দিন আমরা ফিরে না পাব, তত দিন নানা কর্মসূচি পালন করব। সন্ধান না পেলে কঠোর আন্দোলনে নামব। 

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাসান আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মা ফিরোজা আক্তার, স্ত্রী ইতি খাতুন ও ছোট ভাই মাহাবুব অংশ নেন। 

গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, জেলা থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম জানান, আমরা তাকে খুঁজছি। তার খোঁজ পেতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.