Header Ads

Study abroad in Spain

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।

 বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ আর ইতিহাসের সমন্বয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ একটি মিটারগেজ ও একটি ব্রডগেজ কোচ নিয়ে তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। দুটি কোচের একটি থাকবে দেশের পূর্বাঞ্চলে অন্যটি থাকবে পশ্চিমাঞ্চলের রেল স্টেশনে।

সোমবার (১ আগস্ট) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ বঙ্গবন্ধু জাদুঘরটি উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্টেশনগুলোতে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে এবং ওই অঞ্চলের মানুষের কাছে প্রদর্শন করা হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই জাদুঘরটি পাঁচদিন থাকবে। এরপর ভাটিয়ারী স্টেশনে থাকবে ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেশনে থাকবে।

সোমবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে জাদুঘরের বগিটি রাখা হয়েছে। জাদুঘরটিতে জাতির জনকের বেড়ে ওঠা ও কর্মময় জীবনের ঘটনাগুলো নিয়ে ধারাবাহিক ১২টি পর্বে নির্মাণ করা হয়েছে ভ্রমমাণ জাদুঘরটি। 

জাদুঘরটি ঘুরে দেখা যায়, জাদুঘরটিতে প্রবেশ করেই দর্শনার্থীরা পরিচিত হবেন জাতির পিতার শৈশবের দিনগুলোর সঙ্গে। পর্যায়ক্রমে তার ছাত্রজীবন, বেড়ে ওঠা, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তার অবদান, অধিকার আদায়ের সংগ্রামে অবর্ণনীয় নির্যাতন ভোগ, মিথ্যা মামলা ও কারাভোগের করুন চিত্র, তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, বাঙালি জাতির মুক্তির সনদ, ৬৬ এর ঐতিহাসিক ছয় দফা, ৬৯ এর গণ-অভ্যুত্থান, জাতির গৌরবোজ্জ্বল ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত হবেন।



No comments

Theme images by konradlew. Powered by Blogger.