নেত্রকোণায় নিয়মিত গণশুনানির সুফল পাচ্ছেন জনগণ
নেত্রকোণায় নিয়মিত গণশুনানির সুফল পাচ্ছেন জনগণ
বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকদের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্যাট অন্জনা খান মজলিশের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানি গ্রহণ করেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্যাট অন্জনা খান মজলিশ। জেলাবাসী নিয়মিত গণশুনানির সুফল পাচ্ছেন।
জানা যায়,প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানির অংশ হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্যাট অন্জনা খান মজলিশ জনগণের অভাব - অভিযোগ, আবেদন- নিবেদন গ্রহণ করেন।
তিনি নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ তাৎক্ষণিকভাবে সুরাহার মাধ্যমে নাগরিকদের সেবাদান ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে অংশ নেয়ার পর বেরিয়ে যাওয়ার সময় একজন নারী বলেন," জেলা প্রশাসক স্যার আমার সকল কথা শুনার পর সাথে সাথে আমার উপকার করে দিয়েছেন। এর জন্য আমি এলাকায় অনেকের পিছনে দীর্ঘদিন ঘুরেও কোন ফল পাইনি।তিনি একজন সহজ- সরল ও ভালো মনের মানুষ।


No comments