দশমিনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত
দশমিনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত
দশমিনায় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অফিসার ইনচার্জ দশমিনা থানা মো.মেহেদী হাসান এর সভাপতিত্বে, এসআই মো.তৌসিফ ইসলাম সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথির বক্তব্য দেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আঃ আজিজ।বিশেষ অতিথি উপজেলা ভাইর চেয়ারম্যান মো.নাসির পালোয়ান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতিবৃন্দ,ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


No comments