প্রবাসী রাহাত আহমেদ সজীবের প্রতারণার ভয়ংকর তথ্য বেরিয়ে আসলো অনুসন্ধানে
প্রবাসী রাহাত আহমেদ সজীবের প্রতারণার ভয়ংকর তথ্য বেরিয়ে আসলো অনুসন্ধানে
মোঃ রাসেল সরকার//
টাঙ্গাইল মির্জাপুর বাইনহাটি গ্রামের মোঃ জাহিদ আহমেদ এর বড় ছেলে কাতার প্রবাসী নারী লোভী রাহাত আহমেদ সজীব এর অনুসন্ধানে ভয়ংকর সব তথ্য বেরিয়ে আসলো।
সজীবের নিজের ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য পরিচয় গিয়ে দেখা যায় সজীব নিজেকে ডিজিটাল নির্মাতা, সহ-সদস্য সচিব বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার শাখা, উপ-দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাতাস শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা at উপ-দপ্তর
সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), কাতার আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সাংগঠনিক সম্পাদক at IBF, বাংলাদেশ আওয়ামী লীগ কাতাস শাখা সহ বিভিন্ন পদমর্যাদা নিয়ে এবং নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত দেখিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে।
তার রিয়েল ফেসবুক আইডির তথ্য পরিচয় থেকে জানা যায় সে নিজেকে অবিবাহিত দাবি করেছে, অথচ বাস্তবে তার বৈবাহিক জীবনের বয়স ১৮বছর, বৈবাহিক জীবনে সে ৩ সন্তানের জনক, ফেসবুকে sojib ahmed (বৃষ্টি )ছাড়াও nowme islam, shams hossain siyam, sojib ahmed bristy, সত্যের সন্ধানে ভোরের আলো, nowmee khan, tanzin bristy সহ বিভিন্ন আইডি ও পেইজ খুলে বিভিন্ন
জনকে হুমকি-ধমকি ও ভয় ভীতি দেখি আসছেন, তার এই হুমকি ধমকি থেকে প্রতিবেদক ও রেহাই পায়নি, সজিবের লালসার শিকার তানজিনা ইসলাম বৃষ্টির সাথে মুঠো ফোনে কথা বলে জানা যায় সজিব তাকে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, কান্না জড়িত কন্ঠে বৃষ্টি বলেন ও আমাকে যেভাবে হয়রানি করছে তাতে আমি মানসিক ভাবে ভেঙে পরছি,
ডিপ্রেশনে ভুগছি, কোন কাজই ঠিক মত করতে পারছি না, বাংলাদেশ সরকার, প্রশাসন,ও মিডয়ার কাছে আবেদন আমাকে সজিব নামের নরপশুর হাত থেকে রক্ষা করুন, আমাকে বাঁচতে দিন। সজিবের সাথে যোগাযোগ করা হলে সে নিজেকে শোধরানোর চেষ্টা না করে বিভিন্ন রকম হুমকি ধমকি ও গালি গালাজ দিয়ে আসছে বলে জানা যায়।
চলমান..!


No comments