দশমিনায় ৬ বছর পর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
দশমিনায় ৬ বছর পর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘ ৬ বছর পরে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২৩ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেল আওয়ামী লীগের সদস্য মোঃবাহাদুর মুন্সির সঞ্চলনায়,সম্মেলনে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃমনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ:লীগের সহ-সভাপতি মো.সিকদার গোলাম মোস্তফা,মোঃকাজী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃমোঃনাঈম বশির,বাবু গৌতম রায়,সাংগঠনিক সম্পাদক মোঃগাজী মিজান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্বে ১নং ওয়ার্ডের সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পুনরায় সভাপতি হিসাবে মো:মোঃমনির হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মোঃ মোতালেব মোল্লাকে ঘোষণা করা হয়।



No comments