Header Ads

Study abroad in Spain

ড্রয়ের বৃত্ত ভেঙে জয়ের মুখ দেখল শেখ জামাল

 ড্রয়ের বৃত্ত ভেঙে জয়ের মুখ দেখল শেখ জামাল 

 বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম দুই রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষে ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরের দুই ম্যাচ ড্র করে পিছিয়ে পড়ে ধানমন্ডির ক্লাবটি। আজ বুধবার মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে। এই জয়ে ৫ ম্যাচে শেখ জামালের সংগ্রহ ১১ পয়েন্ট। তারা উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে।

মুন্সিগঞ্জ শেখ জামালের হোম গ্রাউন্ড। সেই হোম ম্যাচে জামাল গোলের দেখা পেয়েছে ৩২ মিনিটে। উজবেকিস্তানের ফরোয়ার্ড ওটাবেকের পাসে বল পেয়ে গোল করে শেখ জামালকে এগিয়ে দেন জামালের নাইজেরিয়ান মিডফিল্ডার চিনেদু ম্যাথিও। ম্যাচ শেষে সেটিই জয়সূচক গোল হিসেবে পরিণত হয়।

 

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত আর ব্যবধানটা বাড়াতে পারেনি জামাল। অন্যদিকে শেখ রাসেলও ম্যাচের একমাত্র গোলটি শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত জামালের কাছে হেরেই মাঠ ছেড়েছে অলব্লুজরা। 

৫ ম্যাচ খেলে মাত্র এক জয় ও দুই ড্র’তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে রাসেল। আগামীকাল এই ভেন্যুতে খেলবে সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী। একই সময়ে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হোম ম্যাচে উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হবে পুলিশ ফুটবল ক্লাবের। 


No comments

Theme images by konradlew. Powered by Blogger.