Header Ads

Study abroad in Spain

টিকা পেলেন গাউছিয়া-নিউমার্কেটের ৪ হাজার ব্যবসায়ী

 টিকা পেলেন গাউছিয়া-নিউমার্কেটের ৪ হাজার ব্যবসায়ী 

 রাজধানীর গাউছিয়া-নিউমার্কেট এলাকার আশপাশের বিভিন্ন মার্কেটে কর্মরত প্রায় চার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী-কর্মচারী টিকার প্রথম ডোজ পেয়েছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় তাদের টিকা দেওয়া হয়েছে।

বুধবার চাঁদনী চকের সামনে অস্থায়ী টিকা কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টিকাদান কর্মসূচি। রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে ৯টি বুথে টিকা দেওয়া হয়। 

১৮ বছরের বেশি বয়সী দোকান মালিক ও কর্মচারীদের টিকা নিতে সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০ জন ভ্যাকসিনেটর ও ২৫ জন স্বেচ্ছাসেবক। 

দুপুরে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ। এ সময় রেড ক্রিসেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশের সব-শ্রেণী পেশার মানুষ আজ বিনামূল্যে করোনার টিকা পাচ্ছে। সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। 

এ সময় বাংলাদেশ দোকান-মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. হেলাল উদ্দিন এবং মহাসচিব জহিরুল হক ভুইঞাসহ বিভিন্ন দোকান ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় গত ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা দেওয়া শুরু হয়। এরইমধ্যে উত্তরা, মিরপুর, সিদ্ধেশ্বরী ও যাত্রাবাড়ি জোনে প্রায় বিশ হাজার মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

 কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রাজধানীর দুই সিটি করপোরেশন ও ঢাকা সিভিল সার্জন অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমগ্র ঢাকা শহরের দোকান মালিক সমিতির ব্যবসায়ী ও কর্মচারী টিকা সুবিধা পাবেন।

 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.