Header Ads

Study abroad in Spain

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি

 ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি


ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কেবিন ক্রু পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কেবিন ক্রু। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাস। তবে জিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

ও লেভেল শিক্ষার্থীদের কমপক্ষে ৫ টি সাবজেক্টে গড়ে ডি গ্রেড থাকতে হবে। এ লেভেল শিক্ষার্থীদের কমপক্ষে ২ সাবজেক্টে গড়ে ডি থাকতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়।

ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিজিপিএ ৪ স্কেলের মধ্যে কমপক্ষে ২.৮০ থাকতে হবে। স্নাতকধারীরাও আবেদন করতে পারবেন।

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি থাকতে হবে। নারী প্রার্থীদের থাকতে হবে ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন উচ্চতা অনুসারে ঠিক থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২১-২৫ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ৩২ বছরের মধ্যে হতে হবে। দৃষ্টিশক্তি ৬/ ৬ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অবিবাহিত হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৫ নভেম্বর, ২০২২

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ১০০,০০০ টাকা। সঙ্গে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য বিমা, ছাড়ে টিকিট প্রাপ্তির সুযোগ, পিক অ্যান্ড ড্রপের সুবিধা প্রদান করা হবে।



No comments

Theme images by konradlew. Powered by Blogger.