দেশে পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে।
দেশে পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে জাপান, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিন-রাত কাজ করছে। দেশে পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে। প্রয়োজনে আরও নির্মাণ করা হবে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, দেশের গরিব ও অসহায় মানুষকে সকল প্রকারে সহযোগিতা প্রদান করা হচ্ছে। জনগণকে সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয় না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমানভাবে সরকারি সহায়তা প্রদান করা হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী-মুড়াগঞ্জ পাকা রাস্তা থেকে ধর্মদেহী গ্রামের শেষ পর্যন্ত রাস্তা এবং ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রী।
এরপর অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত কৃষক সমাবেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ বিতরণ করেন।


No comments